1. admin@weeklyprekkhapot.com : admin :
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন’র বিশাল বর্ণাঢ্য র‌্যালি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন’র বিশাল বর্ণাঢ্য র‌্যালি

।। শাহাবুদ্দিন আহামেদ ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন’র বিশাল বর্ণাঢ্য র‌্যালি। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।

র‌্যালিটি বেনাপোল স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মী ও শ্রমিকরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে র‌্যালিটি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান তবি এবং সাধারণ সম্পাদক মো. সহিদ আলী।

সভাপতি মোঃ তবিবুর রহমান তবি বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য র‌্যালিতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে শ্রমিকরা ঐক্যবদ্ধ। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণের জন্য সবসময় কাজ করে যাব। পাশাপাশি বেনাপোল স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনকে ঘিরে ৯২৫-এর শ্রমিকদের নিয়ে আমরা বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছি। শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার,দপ্তর সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন,সদস্য কামরুজ্জামান,শ্রমিক নেতা হান্নান সহ ৯২৫ এর নেতাকর্মীরা ও সাধারণ লেবার শ্রমিকরা উপস্থিত ছিলেন।

র‌্যালি ও আলোচনা সভায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park