1. admin@weeklyprekkhapot.com : admin :
‘ক্ষমতা নয়, সেবাই আমার লক্ষ্য’ চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

‘ক্ষমতা নয়, সেবাই আমার লক্ষ্য’ চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদ

।। শাহাবুদ্দিন আহামেদ ।।
  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পঠিত
‘ক্ষমতা নয়, সেবাই আমার লক্ষ্য’ চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদ। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

‘ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—এই প্রত্যয়কে সামনে রেখে বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ সাদিপুর ১নং ওয়ার্ডে টানা চতুর্থ দিনের মতো ব্যাপক গণসংযোগ করেছেন।

রোববার (৩০ আগস্ট) গণসংযোগকালে তিনি সাদিপুরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, প্রত্যাশা ও নাগরিক সমস্যার কথা শোনেন। এ সময় নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, আমি কোনো ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার জন্য নির্বাচনে আসিনি। মানুষের সেবা করার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছি। আমার কাছে মেয়রের পদ কোনো ক্ষমতার চেয়ার নয়, এটি জনগণের সেবা করার একটি দায়িত্ব।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর রাজপথে থেকে মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার জনগণের পাশে থেকে কাজ করতে চান তিনি।

ইমদাদ বলেন, জনগণ আমাকে সুযোগ দিলে বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও জনবান্ধব পৌরসভায় পরিণত করার সর্বোচ্চ চেষ্টা করব। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে পৌরসভার প্রতিটি নাগরিকের প্রাপ্য সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার একমাত্র শক্তি। আমি প্রতিশ্রুতির রাজনীতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।

চতুর্থ দিনের গণসংযোগে সাদিপুর ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা তার সঙ্গে অংশ নেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

গণসংযোগকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের কথা শোনা এবং সেবামূলক রাজনীতির বার্তা পৌঁছে দেওয়াই তার প্রচারণার মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, যুবনেতা রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park