1. admin@weeklyprekkhapot.com : admin :
শিবগঞ্জে বিজিবি’র বিশেষ অভিযানে চিহ্নিত মাদক কারবারী আটক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শিবগঞ্জে বিজিবি’র বিশেষ অভিযানে চিহ্নিত মাদক কারবারী আটক

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত
শিবগঞ্জে বিজিবি’র বিশেষ অভিযানে চিহ্নিত মাদক কারবারী আটক। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ পুড়িয়া গাঁজা ও একটি বাইসাইকেলসহ মো. তুহিন (৪০) নামের এক চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

​গতকাল (২৯ আগস্ট) রাতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। রাত ১১টায় তেলকুপি গ্রামস্থ পাঁকা রাস্তা, শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ (সীমান্ত পিলার ১৮০/৮-এস হতে আনুমানিক ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে) তেলকুপি বিওপির অধীনস্থ মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) বিশেষ টহল দল ​জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তি মো. তুহিন (৪০), পিতা-মৃত মুজাফর, গ্রাম-তেলকুপি, ডাকঘর-মোল্লাটোলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং নিয়মিত ভারত হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বাংলাদেশে বিক্রি করতেন বলে বিজিবি সূত্রে জানা যায়।

​উদ্ধারকৃত মাদক: ৯ গ্রাম গাঁজা (২২ পুড়িয়া). ১টি বাই-সাইকেল।
​
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park