1. admin@weeklyprekkhapot.com : admin :
রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত
রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়ন জোরদারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলা সমবায় অফিস ও রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রাম ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির আওতায় গুচ্ছগ্রামের পুকুরপাড়সহ বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রাম ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের অধীনে বর্তমানে ১৩০টি ঘরে মানুষ বসবাস করছেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা সমবায় অফিসার মো. মোখলেছুর রহমান। তিনি পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমবায় অফিসার মো. মাহবুব আরিফ, জেলা সমবায় অফিসের সহকারী প্রশিক্ষক মো. ডলার আলী, রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রাম ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শ্রী ষষ্ঠী ঘোষ, সহ-সভাপতি মো. রাসেল হোসেন রাজা, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোসা. ফিরোজা বেগম ও শ্রী গিরু কর্মকারসহ সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সামাজিক বনায়নের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সুরক্ষা সম্ভব, অন্যদিকে স্থানীয় জনগণের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্যের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে গুচ্ছগ্রামসহ স্থানীয় এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব আবাসস্থল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, রানীহাটি পাড়দিয়ার গুচ্ছগ্রাম ভূমিহীন সমবায় সমিতির অধীনে বসবাসকারী ১৩০টি পরিবারের দীর্ঘদিনের দাবি, তাদের চলাচলের জন্য একটি পাকা রাস্তার ব্যবস্থা করা।

এ বিষয়ে জেলা প্রশাসকের সুদৃষ্টি ও প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেছেন গুচ্ছগ্রামের বাসিন্দারা। কর্মসূচিতে উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park