1. admin@weeklyprekkhapot.com : admin :
পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় অচিরেই উচ্চ মানের বিদ্যালয়ে আত্মপ্রকাশ করবেঃ ঢাদসিক মেয়র - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় অচিরেই উচ্চ মানের বিদ্যালয়ে আত্মপ্রকাশ করবেঃ ঢাদসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১১ বার পঠিত
পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় অচিরেই উচ্চ মানের বিদ্যালয়ে আত্মপ্রকাশ করবেঃ ঢাদসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক:
পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অচিরেই একটি উচ্চ মানের বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) দুপুরে বাংলাদেশ মাঠে আয়োজিত পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই আশাবাদ ব্যক্ত করেন।
ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় একটি অবহেলিত বিদ্যালয় ছিলো। এই বিদ্যালয়ে পাঠদানের কোনো অনুমতি ছিলো না। আমরা পাঠদানের ব্যবস্থা করেছি। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেছি। আমরা নিজস্ব জমিতে একটি চারতলা আধুনিক ভবন নির্মাণ করছি। এ বছর হতে নবনির্মিত এই ভবনেই আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তাই, পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় অচিরেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একটি উচ্চ মানের বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমরা আশবাদী।”
এখন থেকে নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “২০০৬ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়নি। আমাদের সন্তানদেরকে আরো চৌকস, মেধাবী, বুদ্ধিদীপ্ত এবং ক্রীড়া অনুরাগী হিসেবে গড়ে তুলতে এখন থেকে প্রতি বছরই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। আমরা চাই, আমাদের সন্তানেরা শুধু শিক্ষায় নয়, ক্রীড়া-সংস্কৃতি সকল ক্ষেত্রেই এগিয়ে যাক। তারা নিজেদেরকে স্মার্ট বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম বলেন, “আমাদের মেয়র যেখানে সম্পৃক্ত আছেন, সেখানে আমি আছি। তাই, পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে আর্থিক সহযোগিতাসহ যে কোনো প্রয়োজনে আমি সার্বিকভাবে সহযোগিতা করব। আপনারা এমপিওভুক্ত করতে চাইলে তাতেও আমি সর্বোচ্চ আন্তরিকতা সাথে সহযোগিতা করব।”
পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া, ৩৩ নম্বর ওয়ার্ডের মো. আওয়াল হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাসরিন রশিদ পুতুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান এবং ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় মিউজিক্যাল চেয়ার, হাঁড়ি ভাঙা, যেমন খুশি তেমন সাজো, দৌঁড় প্রতিযোগিতাসহ ১৭ ক্যাটাগরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park