1. admin@weeklyprekkhapot.com : admin :
শিকারপুর সীমান্তে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শিকারপুর সীমান্তে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

।। শাহাবুদ্দিন আহামেদ ।।
  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিকারপুর সীমান্তে এ অভিযান পরিচালনা করে ৪৯ বিজিবির অধীনস্থ শিকারপুর বিওপির একটি টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, শিকারপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল সীমান্তের মেইন পিলার-২৮ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুকুরপাড় এলাকায় অভিযান চালায়।

এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়। পরে প্যাকেটের ভেতর থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার টাকা।

এ ঘটনায় উদ্ধার করা গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park