1. admin@weeklyprekkhapot.com : admin :
পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত
পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান মালামাল জব্দ। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) মুন্সিগঞ্জ জেলা শাখার তথ্যের ভিত্তিতে একটি অবৈধ কারেন্ট জাল উৎপাদন কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিলসহ আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে সোমবার (২৪ আগস্ট) রাত ২টা ৪৫ মিনিট পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সজীব (৩০), পিতা—সাজু-এর মালিকানাধীন কারখানা থেকে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা। অভিযানকালে জব্দ করা কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিলসহ অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জব্দকৃত মালামাল পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানানো হয়।

অভিযান শেষে পরিচালিত মোবাইল কোর্টে মাধ্যমে কারখানার মালিক সজীবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানায় কর্মরত শামীম (২৩), আনোয়ার (৩০) ও রাসেল (২৮)-কে একদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ কারেন্ট জালের উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park