1. admin@weeklyprekkhapot.com : admin :
নাগরিকদের চলাচলের সুবিধা ও সৌন্দর্যবর্ধনে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে : ডিএনসিসি প্রশাসক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

নাগরিকদের চলাচলের সুবিধা ও সৌন্দর্যবর্ধনে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে : ডিএনসিসি প্রশাসক

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পঠিত
নাগরিকদের চলাচলের সুবিধা ও সৌন্দর্যবর্ধনে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে : ডিএনসিসি প্রশাসক। (ছবি : জাতীয় দৈনকি নাগরিক)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের চলাচলের সুবিধা ও সৌন্দর্যবর্ধনে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এর খামার বাড়ির গোল চত্বর এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

প্রশাসক বলেন, ঢাকা নগরীকে আলোকিত ও আধুনিক করে গড়ে তোলার নির্দেশনা রয়েছে। এজন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনএর উদ্যোগে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন পালন করবে। তবে এ কাজে নগরবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

প্রশাসক আরও জানান, আমাদের নির্বাচনী অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে এই শহরকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ ও যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park