1. admin@weeklyprekkhapot.com : admin :
জনগণের সচেতনতার মাধ্যমে ঢাকা শহরকে ক্লিন ঢাকা করা হবে : ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জনগণের সচেতনতার মাধ্যমে ঢাকা শহরকে ক্লিন ঢাকা করা হবে : ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত
জনগণের সচেতনতার মাধ্যমে ঢাকা শহরকে ক্লিন ঢাকা করা হবে : ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঘোষিত পরিচ্ছন্নতা অভিযান কেবল একদিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি চলমান প্রক্রিয়া এবং জনগণের সচেতনতার মাধ্যমে ঢাকা শহরকে ক্লিন ঢাকা করা হবে – ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মহাখালী জোন-০৩ আঞ্চলিক কার্যালয়ের সামনে আয়োজিত বিশেষ পরিছন্ন সপ্তাহ উদ্বোধন কালে প্রশাসক এ কথা জানান।

এ সময় প্রশাসন জানান,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডিএনসিসির প্রতিটি জোনে ‘ক্লিন উইক’ ঘোষণা করা হয়েছে। এই ধারাবাহিকতায় আজ মহাখালীতে এই কর্মসূচির উদ্বোধন করা হলো।

প্রশাসক বলেন,ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন তাদের নিয়মিত রুটিন অনুযায়ী কাজ পরিচালনা করছেন।

প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি বিশাল ভৌগোলিক এলাকা। এই বিশাল জনসংখ্যার শহরকে পরিচ্ছন্ন রাখা একা সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়। তাই নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের পক্ষ থেকেও সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

তিনি বলেন, চলার পথে টিস্যু বা অন্যান্য আবর্জনা যেখানে- সেখানে ফেলার মানসিকতা পরিহার করতে হবে। প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি ও সামনের আঙিনা পরিচ্ছন্ন রাখলে নির্ধারিত সময়ের আগেই লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব -২ আব্দুর রহমান সানী।

অনুষ্ঠান উদ্বোধনের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্পোরেশনের মোঃ শফিকুল ইসলাম ও প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানির নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে র‍্যালী বের করা হয়।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোঃ হুমায়ুন কবির, সচিব মোঃ আসাদুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ-সংগঠনের নেতারা এবং বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park