1. admin@weeklyprekkhapot.com : admin :
সুস্থ প্রজন্ম ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে দেশব্যাপী খেলার মাঠ তৈরির উদ্যোগ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সুস্থ প্রজন্ম ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে দেশব্যাপী খেলার মাঠ তৈরির উদ্যোগ

।। ফরহাদ হোসেন ।।
  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত
সুস্থ প্রজন্ম ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে দেশব্যাপী খেলার মাঠ তৈরির উদ্যোগ। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (জাদৈন):
দেশের সকল সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এতে দেশের সকল সিটি কর্পোরেশনের প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাগণ (সিইও) উপস্থিত থেকে নিজ নিজ মতামত ও পরিকল্পনা ব্যক্ত করেন।

সভায় প্রতিমন্ত্রী জানান, আগামীর প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের আলোকেই এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার কাজ নির্বাচনের ২-৩ বছর আগেই শুরু হয়েছিল। খেলাধুলাকে কেবল বিনোদন নয়, বরং পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ক্রীড়াভাতা নানা সময়োপযোগী পদক্ষেপ কার্যকর করা হচ্ছে। এর পাশাপাশি সারা দেশ থেকে নতুন প্রতিভা অন্বেষণে চালু হওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস”-এর প্রথম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।

সভায় মাঠের সংকট দূর করতে এবং সর্বস্তরে খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে এক বিশাল অবকাঠামোগত রূপরেখা তুলে ধরা হয়। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি সিটি কর্পোরেশনের প্রতি ২-৩টি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে আধুনিক ফুটসাল গ্রাউন্ড নির্মাণ করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ে ক্রীড়া চর্চা ছড়িয়ে দিতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সারাদেশে মোট ৪,৫৯৯টি নতুন খেলার মাঠ গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

একটি সুস্থ ও নতুন প্রজন্ম গঠন এবং মাদকমুক্ত বাংলাদেশ রূপায়নে খেলার মাঠ প্রসারিত করার এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park