1. admin@weeklyprekkhapot.com : admin :
সংবাদ প্রকাশের পর 'চুল কাটার' ঘটনায় শিক্ষিকা সাময়িক বরখাস্ত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সংবাদ প্রকাশের পর ‘চুল কাটার’ ঘটনায় শিক্ষিকা সাময়িক বরখাস্ত

মো: হাবিবুর রহমান:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৯ বার পঠিত
সংবাদ প্রকাশের পর 'চুল কাটার' ঘটনায় শিক্ষিকা সাময়িক বরখাস্ত

মোঃ হাবিবুর রহমান:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজেন ছয় শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা রুনিয়া সরকারকে সাময়িক বহিস্কার করা হয়েছে ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা স্কুলের সপ্তম শ্রেনীর ছয় ছাত্রীর চুল কেটে দেয়।
উক্ত বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর সমালোচনা চলতে থাকে।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, আমাদের মেয়েদের সাথে যে ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে। আমরা সঠিক তদন্তের মাধ্যমে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) সিরাজদীখান উপজেলা ইউএনও সাব্বির আহমেদসহ ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের জরুরী সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভুইয়াকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা মতে আমরা শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য সহ সবার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করেছি। সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জরুরী সভায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আব্দুর রহমান স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মাহমুদ বলেন- বিষয়টি খুবই দুঃখজনক, তদন্ত কমিটি হযেছে, জড়িত শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park