1. admin@weeklyprekkhapot.com : admin :
বেনাপোলে বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বেনাপোলে বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

।। শাহাবুদ্দিন আহামেদ ।।
  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পঠিত
বেনাপোলে বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

বেনাপোল, ১০ আগস্ট ২০২৬ (জাসাপ্রে):
যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

রোববার (০৯ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনা এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের দিকনির্দেশনায় মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। বেনাপোল পোর্ট থানার এএসআই সুজাতউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-যশোর মহাসড়কের দক্ষিণ পাশে দিঘীরপাড় গ্রামের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে জনৈক কবির হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবস্থানরত মফিজুর রহমানকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, গ্রেপ্তার মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মফিজুর রহমানের বিরুদ্ধে এর আগে মাদক সংক্রান্ত তিনটি মামলা এবং একটি সিআর মামলা—মোট চারটি মামলা রয়েছে।

পুলিশের দাবি, সীমান্তবর্তী বেনাপোল এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park