1. admin@weeklyprekkhapot.com : admin :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পুশ-ইন অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পুশ-ইন অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি

।। চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পুশ-ইন অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

চুয়াডাঙ্গা, ০৯ আগস্ট ২০২৬ (জাসাপ্রে):
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফ কর্তৃক ৩ জন ব্যক্তিকে (১ জন পুরুষ ও ২ জন নারী) অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (০৯ আগস্ট) আনুমানিক রাত ০৩ টা ১০ মিনিটের দিকে বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর অবস্থিত গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ৩ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করে। বাংলাদেশে প্রবেশের পূর্বেই বিজিবির মাধবখালী বিওপির টহলদলের নজরে পড়লে বিজিবি সদস্যরা শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে।

বিজিবির দৃঢ় অবস্থানের কারণে উক্ত ৩ জন ব্যক্তি সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়। পরবর্তীতে আনুমানিক ০৫২০ ঘটিকায় তারা ভারতের কাঁটাতারের নিকট ফিরে যায়। এরপর ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা আনুমানিক ০৭৫৫ ঘটিকায় সীমান্ত পিলার ৬৮/৫-এস বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বিজিবির তাৎক্ষণিক ও দৃঢ় তৎপরতার ফলে বিএসএফ কর্তৃক অবৈধ পুশ-ইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। এ বিষয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park