1. admin@weeklyprekkhapot.com : admin :
আড়ানীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ভুয়া পুলিশ আটক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আড়ানীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ভুয়া পুলিশ আটক

।। মশিউর রহমান ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত
আড়ানীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ভুয়া পুলিশ আটক। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

বাঘা (রাজশাহী), ০৬ আগস্ট ২০২৬ (জাসাপ্রে):
রাজশাহীর বাঘা উপজেলাধীন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া এলাকায় পুলিশ ও ডিবি পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) হাসিবুল (৩২) ও সোহেল (৩৫) নামে দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে মো. সোহেল রানা (৩০), পিতা: মো. খোরশেদ আলী (৫৫)-এর বাড়িতে যান। এ সময় তারা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে নগদ ৬০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) একই দুই ব্যক্তি আবারও ওই বাড়িতে গিয়ে নিজেদের পুলিশ ও ডিবির সদস্য পরিচয় দিয়ে আরও টাকা দাবি করেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দুইজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই ব্যক্তিকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, যারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park