1. admin@weeklyprekkhapot.com : admin :
জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রতিমন্ত্রী মীর হেলাল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রতিমন্ত্রী মীর হেলাল

।। চট্টগ্রাম প্রতিনিধি ।।
  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত
জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রতিমন্ত্রী মীর হেলাল। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

চট্টগ্রাম, ০৫ আগস্ট ২০২৬ (জাসাপ্রে):
ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

বুধবার (০৫ আগস্ট) সকালে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের স্মৃতির প্রতি এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রতিমন্ত্রী শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে গণমাধ্যমের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে দেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। এই ঐতিহাসিক অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সমাজ থেকে সকল ধরনের বৈষম্য চিরতরে দূর করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সে লক্ষ্য বাস্তবায়নেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের বিষয়ে প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর আলোকেই বিএনপি সরকার যাবতীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। ইতিমধ্যেই সরকারের গঠিত সংবিধান সংশোধন কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে দায়বদ্ধ একটি রাজনৈতিক দল। ফলে কোনো ধরনের তাড়াহুড়া বা হটকারী সিদ্ধান্ত না নিয়ে, সকল অংশীজন ও সাধারণ মানুষের সাথে পরামর্শ ও মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় সংবিধান সংশোধন গ্রহণ করা হবে।

সংবিধান সংশোধন প্রক্রিয়ার শুভসূচনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ঐতিহাসিক জুলাই আন্দোলনে অংশ নেওয়া ২০২৪ সালের সকল বীর জুলাইযোদ্ধা ও সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক, সিএমপি পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলা রেঞ্জের ডিআইজি সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park