1. admin@weeklyprekkhapot.com : admin :
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৮ বার পঠিত
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:
দ্বাদস সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৫০ জন সদস্য শপথ নিয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।
এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।
স্পিকার প্রথমে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের ৪৮ জন সংসদ সদস্যকে শপথ পড়ান। পরে শপথ নেন বিরোধী দলের দুই জন সংসদ সদস্য।
দ্বাদশ সংসদে আওয়ামী লীগের ২২৪ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন এমপি রয়েছেন। এছাড়া জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টির এমপি রয়েছেন একজন করে।
এর সঙ্গে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের আরও ৪৮ জন ও জাতীয় পার্টির ২ জন যোগ হলো।
এর আগে মঙ্গলবার নারী আসনের এসব সংসদ সদস্যের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের পিতা, স্বামী ও ঠিকানাসহ অন্যান্য তথ্য দেওয়া হয়েছে গেজেটে।
এবার সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে আওয়ামী লীগ স্বতন্ত্রদের নিয়ে জোটগতভাবে ৪৮টি আসন এবং জাতীয় পার্টি দুটি আসন পেয়েছে।
এসব আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছিল ইসি। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। এ সময়ের মধ্যে শুধু ৫০ জনই মনোনয়নপত্র জমা দেন।
কেননা দলীয় মনোনয়নের বাইরে কারও প্রার্থী হওয়ার সুযোগ নেই। এতে করে ১৪ মার্চ ভোটের দিন রাখা হলেও আর প্রার্থী না থাকায় ভোটের আর প্রয়োজন পড়েনি।
এরপর ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park