1. admin@weeklyprekkhapot.com : admin :
কমলনগরে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬’ উদযাপিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

কমলনগরে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬’ উদযাপিত

।। মোঃ নুর হোসেন ।।
  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত
কমলনগরে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬’ উদযাপিত। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

কমলনগর (লক্ষ্মীপুর), ০৩ আগস্ট ২০২৬ (জাসাপ্রে):
“শিশুকে মাতৃদুগ্ধদানে সহায়তা করুন: একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬’ পালিত হয়েছে।

সোমবার (০৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা নবজাতকের জন্য মায়ের দুধের গুরুত্ব তুলে ধরেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী।

​আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানো অত্যন্ত জরুরি। শালদুধ শিশুর জীবনের প্রথম টিকা হিসেবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া শিশুর ৬ মাস বয়স পর্যন্ত কেবল মায়ের দুধই যথেষ্ট, অন্য কোনো খাবার বা পানি দেওয়ার প্রয়োজন নেই।

বক্তারা কর্মজীবী মায়েদের কর্মক্ষেত্রে মাতৃদুগ্ধদানের অনুকূল পরিবেশ তৈরি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

​অনুষ্ঠানে স্থানীয় স্বাস্থ্যকর্মী, সেবিকা (নার্স), কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিত মায়েদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park