1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

চাঁপাইনবাবগঞ্জ, ৩১ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টায় শহরের মেডিকেল মোড় সংলগ্ন ছাত্রশিবির কার্যালয়ে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি আব্দুর রহমান।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব।

তিনি কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। বৈঠকে সংগঠনের বাছাইকৃত কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা ইসলামী মূল্যবোধ, সাংগঠনিক শৃঙ্খলা এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park