1. admin@weeklyprekkhapot.com : admin :
দিয়াড় মহাবিদ্যালয়ের নতুন রাস্তা ও বাউন্ডারির প্রতিশ্রুতি দিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দিয়াড় মহাবিদ্যালয়ের নতুন রাস্তা ও বাউন্ডারির প্রতিশ্রুতি দিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত
দিয়াড় মহাবিদ্যালয়ের নতুন রাস্তা ও বাউন্ডারির প্রতিশ্রুতি দিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

চাঁপাইনবাবগঞ্জ, ২৩ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের দিয়াড় মহাবিদ্যালয়ের জন্য নতুন সংযোগ সড়ক ও বাউন্ডারি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিয়াড় মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক সাদিকুল ইসলাম, অধ্যক্ষ সাজেমান আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রকৌশলী রবিউল আওয়াল, দেবীনগর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস (পলাশ)সহ মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৯৬ সালে এমপিওভুক্ত হলেও মহাবিদ্যালয়টির এখনো নিজস্ব কোনো প্রবেশ সড়ক নেই। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের ইউনিয়ন পরিষদের রাস্তা ব্যবহার করে যাতায়াত করতে হয়, ফলে দীর্ঘদিন ধরে তারা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া কলেজে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ হারুন বলেন, আপনারা কলেজের জন্য প্রয়োজনীয় জায়গা নির্ধারণ করুন। আমি দ্রুতই নতুন রাস্তা, বাউন্ডারি নির্মাণসহ মহাবিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ব্যবস্থা করব।

তার এ ঘোষণায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তারা দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park