1. admin@weeklyprekkhapot.com : admin :
কমলনগরে অপরিকল্পিতভাবে খাল খনন; ধ্বসে পড়ার ঝুঁকিতে কোটি টাকার নতুন সড়ক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

কমলনগরে অপরিকল্পিতভাবে খাল খনন; ধ্বসে পড়ার ঝুঁকিতে কোটি টাকার নতুন সড়ক

।। ​মোঃ নুর হোসেন ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পঠিত
কমলনগরে অপরিকল্পিতভাবে খাল খনন; ধ্বসে পড়ার ঝুঁকিতে কোটি টাকার নতুন সড়ক। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

কমলনগর (লক্ষ্মীপুর), ২৩ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জারিরদোনা খালের পুনঃখনন কাজে চরম অপরিকল্পিততার অভিযোগ উঠেছে। কোনো প্রকার প্রকৌশলগত নিয়ম না মেনে খালের পাড় ঘেঁষে ভারী এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি কাটায় নবনির্মিত হাজিরহাট–খায়েরহাট সড়কসহ বেশ কয়েকটি আঞ্চলিক সড়ক মারাত্মক ভাঙনের মুখে পড়েছে। এতে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

​স্থানীয়দের অভিযোগ, খালের একেবারে তীর ঘেঁষে গভীর করে মাটি কাটায় সদ্য নির্মিত হাজিরহাট–খায়েরহাট, চর ফলকন ও চর জাঙ্গালিয়া আমজাদিয়া সড়কের নিচের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। ইতোমধ্যে একাধিক স্থানে সড়কের কিনারা ধসে খালে পড়তে শুরু করেছে। অনেক স্থানে সড়কের গাইডওয়ালে ফাটল দেখা দিয়েছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে সড়কটি সম্পূর্ণ বিলীন হওয়াসহ পার্শ্ববর্তী মসজিদ, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা।

​ক্ষোভ প্রকাশ করে এক স্থানীয় বাসিন্দা বলেন, খাল পুনঃখনন ভালো উদ্যোগ, কিন্তু যেভাবে অপরিকল্পিতভাবে খালের পাড় ঘেঁষে মাটি কাটা হচ্ছে, তাতে মনে হচ্ছে ‘খাল কেটে কুমির আনা’ হয়েছে। সড়ক বাঁচাতে গিয়ে নতুন করে মহাবিপদ ডেকে আনা হচ্ছে।

​এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাতুজ্জামান বলেন, প্রকল্পটি এলজিইডির আওতাধীন। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তা খতিয়ে দেখব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেব।

​দুর্ভোগ এড়াতে অবিলম্বে প্রকৌশলগত মান বজায় রেখে খাল খনন নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও গাইডওয়াল জরুরি ভিত্তিতে সংস্কারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park