1. admin@weeklyprekkhapot.com : admin :
হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক এমপি ব্যারিস্টার সুমন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক এমপি ব্যারিস্টার সুমন

।। মহিবুর তালুকদার শিবলু ।।
  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬২ বার পঠিত
হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক এমপি ব্যারিস্টার সুমন। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

চুনারুঘাট (হবিগঞ্জ), ২২ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
হবিগঞ্জের চুনারুঘাট থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ঢাকা-সিলেট মহাসড়কে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা এবং গুলি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে।

এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চুনারুঘাট থানায় মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ব্যারিস্টার সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

তবে চুনারুঘাট থানার এ মামলায় জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। কারণ রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় তার জামিনের আবেদন এখনো হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park