1. admin@weeklyprekkhapot.com : admin :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

।। ফরহাদ হোসেন ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পঠিত
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
খেলাধুলার মাধ্যমে দল-মত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

তিনি উল্লেখ করেন, সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই এবং ক্রীড়া চর্চাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।

মঙ্গলবার (২১ জুলাই) মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনায় গত ২ মার্চ সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর শুভ সূচনা হয়েছিল। এরপর ধাপে ধাপে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলাধুলার সফল সমাপ্তি শেষে আজ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হলো। চলমান এই আসরের পর্দা নামবে আগামী ২৭ জুলাই।

উদ্বোধনী আসরের সফলতা উল্লেখ করে তিনি আরও বলেন, প্রথম আসরে মোট ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। প্রথম আসর শেষ হওয়ার পূর্বেই দ্বিতীয় আসরের প্রস্তুতি শুরু করা হয়েছে। চলতি মাসের ১ জুলাই থেকে দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার ইউনিয়ন পর্যায় থেকে দল গঠনের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিযোগিতা শুরু হবে এবং সারা বছরব্যাপী দেশে খেলার ধারাবাহিকতা বজায় রাখা হবে।

জাতীয় পর্যায়ে উদীয়মান প্রতিভাদের অনুপ্রেরণা দিয়ে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশীয় ক্রীড়াঙ্গনকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবো। একই সাথে এই প্রতিযোগিতায় যারা ভালো পারফরম্যান্স করবে, বিকেএসপির মাধ্যমে তাদের উচ্চতর পড়াশোনা ও পেশাদার খেলাধুলার সার্বিক দায়িত্ব গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park