1. admin@weeklyprekkhapot.com : admin :
গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কাশিয়ানী থানার মাহফুজুর রহমান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কাশিয়ানী থানার মাহফুজুর রহমান

।। মোঃ শিহাব উদ্দিন ।।
  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত
গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কাশিয়ানী থানার মাহফুজুর রহমান। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

গোপালগঞ্জ, ২০ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গোপালগঞ্জ জেলার জুন-২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান।

সোমবার (২০ জুলাই) দুপুরে গোপালগঞ্জ পুলিশ লাইনসের ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়। পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। এ সময় তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, জুন মাসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় মোহাম্মদ মাহফুজুর রহমানকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। একই অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ এসআই, এএসআই ও কনস্টেবলদেরও সম্মাননা স্মারক দেওয়া হয়।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসানুর রহমানসহ বিভিন্ন থানার ওসি, ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park