1. admin@weeklyprekkhapot.com : admin :
গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী, অনিয়মের সত্যতা স্বীকার প্রকৌশলীর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী, অনিয়মের সত্যতা স্বীকার প্রকৌশলীর

।। জাহিদুল ইসলাম ।।
  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত
গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী, অনিয়মের সত্যতা স্বীকার প্রকৌশলীর। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

গোদাগাড়ী (রাজশাহী), ১৯ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার একটি সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। টেকসই ও মানসম্মত সড়কের দাবিতে রোববার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে সুলতানগঞ্জ এলাকায় চলমান নির্মাণকাজে বাধা দিলে সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে যায়।

পৌরসভা সূত্রে জানা গেছে, গোদাগাড়ী থানা থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ড্রেন, সড়ক ও একটি সেতু নির্মাণের কাজ চলছে। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান এলিজা এন্টারপ্রাইজ। বর্তমানে কাচারীপাড়া হারুনের মিল থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত অংশে সড়ক নির্মাণকাজ চলমান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি সিডিউল অনুযায়ী বালি ও ইটের খোয়া ব্যবহার না করে মাটি ও নিম্নমানের রাবিশ দিয়ে রাস্তার বেজ ভরাট করা হচ্ছে। এতে সড়কের স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

গাঙ্গোবাড়ী এলাকার বাসিন্দা জামিল আহমেদ বলেন, রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে। সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না। অথচ পৌরসভার তদারকি কার্যত নেই বললেই চলে।

অলকার মোড় এলাকার বাসিন্দা আবুল কাশেম বলেন, নতুন রাস্তার চেয়ে আগের রাস্তাই ভালো ছিল। বালির পরিবর্তে মাটি ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। এভাবে কাজ চললে প্রথম বর্ষাতেই রাস্তা ভেঙে যাবে। তাই আমরা মানসম্মত কাজের দাবিতে নির্মাণকাজে বাধা দিয়েছি।

এ বিষয়ে গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান মুকুল অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ ও কাজে বাধা দেওয়ার বিষয়টি যৌক্তিক। ঠিকাদারকে সিডিউল অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ সম্পন্ন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।

এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত নিম্নমানের কাজ বন্ধ করে সরকারি সিডিউল অনুযায়ী উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park