1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পঠিত
সিরাজদীখানে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

মুন্সীগঞ্জ, ১৯ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পুকুর থেকে সম্ভু ভদ্র (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) ভোররাতে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিংভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৩টা থেকে ৫টার মধ্যে যেকোনো সময়ে ভাটিংভোগ গ্রামের শ্যামল নামে এক ব্যক্তির পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যান সম্ভু ভদ্র। সকাল ৯টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থানকালে এক ব্যক্তি পুকুরে মরদেহ ভাসতে দেখে বিষয়টি এলাকাবাসীকে জানান।

পরে স্থানীয়রা সিরাজদীখান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। উদ্ধার শেষে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।নিহত সম্ভু ভাটিংভোগ গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং পূর্বে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাদের ধারনা, অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park