1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে জুয়া খেলার বাধায় রান্নাঘরে আগুন; অভিযোগ শাবানার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে জুয়া খেলার বাধায় রান্নাঘরে আগুন; অভিযোগ শাবানার

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত
সিরাজদিখানে জুয়া খেলার বাধায় রান্নাঘরে আগুন; অভিযোগ শাবানার। (জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

মুন্সিগঞ্জ, ১৫ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের নয়ানগর গ্রামে জুয়া খেলার প্রতিবাদ করায় এক প্রবাসীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার (১৫ জুলাই) দুপুরে ভুক্তভোগী শাবানা বেগম বাদী হয়ে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ানগর গ্রামের প্রবাসী কাজী ইয়ানুরের স্ত্রী শাবানা বেগম (৩৯) প্রায় এক বছর আগে স্থানীয় রতন মণ্ডলের কাছ থেকে বসতবাড়িসহ জমি ক্রয় করেন। শর্ত ছিল, রতন মণ্ডলের মেয়ের এইচএসসি পরীক্ষা শেষ হলে তারা বাড়িটি ছেড়ে যাবেন। ওই সময় পর্যন্ত শাবানা বেগমের অনুমতিতে রতন মণ্ডলের পরিবার বাড়িটিতে বসবাস করে আসছিল।

ভুক্তভোগীর অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকার কিছু বহিরাগত ব্যক্তি ওই বাড়িতে নিয়মিত জুয়া ও মাদকের আসর বসাত। এতে বাধা দিলে তারা রতন মণ্ডলকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিকভাবে হয়রানি করত।

ঘটনার দিন রাতেও জুয়া ও মাদকের আসর বসাতে বাধা দেওয়া হলে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত রাত দেড়টার দিকে বাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

ঘরের লোকজনের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও রান্নাঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ভুক্তভোগী শাবানা বেগম বলেন, জুয়াড়িরা পরিকল্পিতভাবে আমার বাড়িতে আগুন দিয়েছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে তারা আরও বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

এ বিষয়ে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জীব কুমার ঘোষ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park