1. admin@weeklyprekkhapot.com : admin :
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে সিরাজদীখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে সিরাজদীখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

মো: হাবিবুর রহমান:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১০ বার পঠিত
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে সিরাজদীখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

মোঃ হাবিবুর রহমান:
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) সিরাজদীখান বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এ র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়া, সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম,আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তার,সিরাজদীখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, ইছাপুরা ইউপির চেয়ারম্যান মো. সুমন মিয়া,কোলা ইউপির চেয়ারম্যান এ.এইচ.এম সাইফুল ইসলাম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপির সচিব, ইউপির সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park