1. admin@weeklyprekkhapot.com : admin :
বিজিবি-১১ এর উদ্যোগে বন্যাদুর্গত ৫ শতাধিক পরিবারকে রান্না করা খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিজিবি-১১ এর উদ্যোগে বন্যাদুর্গত ৫ শতাধিক পরিবারকে রান্না করা খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ

।। কক্সবাজার প্রতিনিধি ।।
  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬২ বার পঠিত
বিজিবি-১১ এর উদ্যোগে বন্যাদুর্গত ৫ শতাধিক পরিবারকে রান্না করা খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

কক্সবাজার, ১৩ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর উদ্যোগে কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাদুর্গত তিনটি গ্রামের ৫ শতাধিক অসহায় বানভাসি পরিবারের মাঝে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর পক্ষ থেকে প্রশাসনিক দায়িত্বপূর্ণ কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া সদর ইউনিয়ন এর বলির পাড়া, আবাসন প্রকল্প ও মোরারপাড়া গ্রামের ৫০০ জনকে রান্না করা খাবার এবং ৫১০টি পরিবারের মাঝে ৫১০ প্যাকেট শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেট শুকনো খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ০৫ কেজি চাল, ০২ কেজি আলু, ০১ কেজি ডাল, ০১ লিটার সয়াবিন তেল, ০১ কেজি চিড়া, ৫০০ গ্রাম পেয়াজ, ৫০০ গ্রাম গুড়, ৫০০ গ্রাম লবণ, ১০০ গ্রাম হলুদ এবং ১০০ গ্রাম মরিচ।

ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি ড্রোন প্রযুক্তির মাধ্যমে বন্যাদুর্গত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। দুর্যোগ মোকাবিলায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়বদ্ধতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিজিবির উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park