রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) ‘পুলিশ সপ্তাহ-২০২৪’ অনুষ্ঠানে মোহাম্মদ নূরে আলম (পুলিশ সুপার) জয়পুরহাটকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক (বিপিএম) পদক পরিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন- মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।