1. admin@weeklyprekkhapot.com : admin :
লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন

।। মোঃ শিহাব উদ্দিন ।।
  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত
লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

গোপালগঞ্জ, ১২ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
লাইসেন্স নবায়ন না করে নতুন ডিলার নিয়োগের উদ্যোগে প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছে টিসিবির বিদ্যমান ডিলাররা। একই সঙ্গে বর্তমান ডিলারদের লাইসেন্স নবায়ন ও পুনর্বহালের দাবি জানিয়েছেন তাঁরা।

রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে প্রেস ক্লাব গোপালগঞ্জের সামনে জেলার পাঁচ উপজেলার টিসিবি ডিলারদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন টিসিবি ডিলার বুলবুল আলম বুলু, দীপক কুমার সাহা, সোহেল মিয়া, উজ্জ্বল বিশ্বাস, মো. মনোয়ার রহমান, মোহাম্মদ খান ও লিপু মজুমদারসহ অন্যরা।

বক্তারা বলেন, ২০২৫ সালে সব ধরনের শর্ত পূরণ এবং নিয়মিত পণ্য বিতরণ করলেও জেলার ৩০ জন ডিলারের লাইসেন্স নবায়ন করা হয়নি। ২০২৬ সালের জুন মাস শেষ হলেও এখন পর্যন্ত কোনো ডিলারের লাইসেন্স নবায়নের কার্যক্রম সম্পন্ন হয়নি। এতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ডিলারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তাঁদের দাবি, জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাচাই-বাছাই শেষে বিদ্যমান ডিলারদের তালিকা প্রস্তুত করে নবায়নের জন্য সুপারিশ পাঠানো হলেও এখনো তা কার্যকর হয়নি। এর পরিবর্তে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ডিলারদের প্রতি অবিচার।

মানববন্ধন থেকে বক্তারা জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী দ্রুত বিদ্যমান ডিলারদের লাইসেন্স নবায়ন এবং পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে বর্তমান ডিলারদের বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন তাঁরা।

এর আগে, গত ৯ জুলাই একই দাবিতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন টিসিবি ডিলাররা। স্মারকলিপির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর), টিসিবির টেকেরহাট আঞ্চলিক কার্যালয় এবং ঢাকায় টিসিবির প্রধান কার্যালয়েও পাঠানো হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park