1. admin@weeklyprekkhapot.com : admin :
সহিদ আলীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বেনাপোলে সংবাদ সম্মেলন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সহিদ আলীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বেনাপোলে সংবাদ সম্মেলন

।। শাহাবুদ্দিন আহামেদ ।।
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত
সহিদ আলীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বেনাপোলে সংবাদ সম্মেলন। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

বেনাপোল (যশোর), ১০ জুলাই ২০২৬ (জাসাপ্রে):
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক মো: সহিদ আলীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো বিভিন্ন বক্তব্যকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম।

শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, প্রায় ১৪ থেকে ১৫ দিন আগে ইউনিয়নের সাবেক সভাপতি আসাদুল ইসলাম গভীর রাতে একদল লোক নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বাড়ির পাশের একটি স্থানে নিয়ে যাওয়া হয় এবং বর্তমান সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলীসহ কয়েকজনের বিরুদ্ধে বন্দরে চুরির অভিযোগ এনে মোবাইল ফোনে ভিডিও বক্তব্য দিতে বাধ্য করা হয়।

তিনি দাবি করেন, জীবন রক্ষার স্বার্থে তিনি তখন তাদের কথামতো মিথ্যা বক্তব্য দিতে বাধ্য হন। তার ভাষ্য অনুযায়ী, সহিদ আলী দীর্ঘদিন ধরে বন্দরে চুরি-প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছেন এবং কোনো শ্রমিক চুরির সঙ্গে জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, কিছুদিন ধরে ফেসবুকের বিভিন্ন ভুয়া আইডি থেকে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে তিনি বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে বন্দরে চুরি রোধে কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের নিয়মিত সতর্ক করা হয় যাতে পণ্য লোড-আনলোডের সময় কোনো ধরনের অনিয়ম বা চুরি না ঘটে। কেউ অপরাধে জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল মজিদ ও মো: জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: ইদ্রিস আলী ডাক্তার, শ্রমিক নেতা আবুল কাশেম, প্রচার সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মো: সবুজ হোসেন, কার্যনির্বাহী সদস্যসহ ৯২৫ এর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park