1. admin@weeklyprekkhapot.com : admin :
কুষ্টিয়ায় শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কুষ্টিয়ায় শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০১ বার পঠিত
কুষ্টিয়ায় শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার একটি ভাড়া বাসা থেকে হাসান আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) দুপুরে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস কলাবাগ এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি নিহতের শ্বশুর বাড়ি।
মৃত হাসানের স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের দাবি, ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন হাসান। তবে হাসানের পরিবার বলছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। শ্বশুর বাড়ি কাছাকাছি হওয়ায় নিয়মিত যাতায়াত ছিলো হাসানের।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার (এসআই) আলী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ায় স্ত্রী তার বোনের বাড়িতে গিয়েছিলেন। পরে বাড়িতে এসে স্ত্রী দেখেন তার স্বামীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park