1. admin@weeklyprekkhapot.com : admin :
এম্বুলেন্সের উপর গাছ ভেঙে পড়ায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়ক বন্ধ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

এম্বুলেন্সের উপর গাছ ভেঙে পড়ায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়ক বন্ধ

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত
এম্বুলেন্সের উপর গাছ ভেঙে পড়ায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়ক বন্ধ। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

মুন্সীগঞ্জ, ০৯ জুলাই ২০২৬ (জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট):
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে নরম হয়ে পড়েছিল মাটি। আর সেই বৃষ্টির মধ্যেই হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে একটি বিশাল গাছ। দুর্ভাগ্যজনকভাবে, গাছটি এসে পড়ে একটি অ্যাম্বুলেন্সের ওপর।

বৃহস্পতিবার (০৯ জুলাই) ভোররাত প্রায় ৪ টার দিকে উপজেলার ইছাপুরা এলাকায় সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের উপর গাছটি ভেঙে পড়ে। এতে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।

খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৬টার দিকে গাছটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনো ব্যক্তি অবস্থান করছিলেন না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও আশপাশের বৈদ্যুতিক লাইনের ক্ষতি হয়েছে।

উপজেলা ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা.জামশেদ ফরিদী বলেন,এটি আমার সরকারি হাসপাতালের কোন এম্বুলেন্স নয়। রাস্তায় একটি খালি অ্যাম্বুলেন্সের দাড়িয়েছিল, সেই অ্যাম্বুলেন্সের ওপর গাছটি পড়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park