1. admin@weeklyprekkhapot.com : admin :
ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

।। ফরহাদ হোসেন ।।
  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত
ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। (ছবি : জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট)

ঢাকা, ০৫ জুলাই ২০২৬ (জাতীয় সাপ্তাহিক প্রেক্ষাপট):
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক রোববার (০৫ জুলাই) মতিঝিল সংলগ্ন যুব ভবনে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়-এর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার চেক প্রদান করেছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে হৃদয়ের চিকিৎসার ব্যয়ভার বহনের অংশ হিসেবে ৫ লক্ষ টাকার একটি চেক তাঁর বাবা আবুল কাসেমের হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় এক দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। এই সংক্রন্ত একটি ছোট ভিডিও ক্লিপ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নজরে আসে। বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হওয়া মাত্রই তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের নির্দেশ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী আমরা হৃদয়ের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি।

প্রতিমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও হৃদয়ের জন্য প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, মেহেদী হাসান হৃদয় সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাঁর পাশে থাকবে। প্রতিমন্ত্রী এ সময় হৃদয়ের দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম বলেন, অসুস্থ ক্রীড়াবিদদের পাশে থাকা আমাদের অন্যতম দায়িত্ব। আজকের এই অনুদান একটি প্রতীকী উদ্যোগ মাত্র। দেশের যেকোনো ক্রীড়াবিদের সংকটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ ধরনের মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park