1. admin@weeklyprekkhapot.com : admin :
মাঝরাতে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মাঝরাতে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬৬ বার পঠিত
মাঝরাতে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন। (ছবি : সাপ্তাহিক প্রেক্ষাপট)

মুন্সীগঞ্জ, ৩০ জুন ২০২৬ (সাপ্তাহিক প্রেক্ষাপট):
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার আগে বাস চালক টের পেলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসযাত্রীরা।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের ঢাকা -মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বাসটির জ্বালানি ট্যাংকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে মাওয়া এভারগ্রীন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-১৬৬৮) একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।

এভার গ্রীন কোম্পানির পরিচালক মো. হারুন মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটির চালক ও হেলপার বাসটির ত্রুটি বুঝতে পেরে সকল যাত্রীদেরকে নামিয়ে দেয়, যে কারণে কোন যাত্রী হতাহত হয়নি তবে বাসটি পুড়ে গিয়ে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনে নির্বাপণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপের কারণে যাত্রীরা নিরাপদে উদ্ধার হন এবং একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park