1. admin@weeklyprekkhapot.com : admin :
আগামী ২৮ জুন থেকে ডিএনসিসি আওতাধীন এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন শুরু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আগামী ২৮ জুন থেকে ডিএনসিসি আওতাধীন এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন শুরু

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত
আগামী ২৮ জুন থেকে ডিএনসিসি আওতাধীন এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন শুরু। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ২৫ জুন ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
আগামী ২৮ জুন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন শুরু হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অবহিতকরণ কর্মশালায় এই ঘোষণা দেওয়া হয়।

কর্মশালায় জানানো হয়, আগামী ২৮ জুন ২০২৬ দিনব্যাপি ৬ মাস ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল এবং ১ বছর থেকে ৫ বছরের সকল শিশুকে একটা করে লাল রঙের ভিটামিন এ ক্যাম্পস্যুল খাওয়ানো হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী ৫৪টি ও অস্থায়ী ১৮৫১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন অনুষ্ঠিত হবে। এ সময় প্রতিটি কেন্দ্রে ০২ জন করে মোট ৩৮১০ জন ভলান্টিয়ার কাজ করবে। এ ছাড়াও ১৮৩ জন প্রথম সারির সুপারভাইজার ও ১০৩ জন দ্বিতীয় সারির সুপার ভাইজার মাঠ পর্যায় কাজ করবে।

এ ছাড়াও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, বস্তিবাসী, বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে ডিএনসিসির পক্ষে থেকে ৪ টি এম্বুলেন্সের মাধ্যমে ক্যাম্পাইনের দিনসহ পরবর্তী চারদিন এ টিকা খাওয়ানো হবে।

একই সাথে কর্মজীবী অভিভাবকদের জন্য ক্যাম্পাইনের দিনসহ ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে পরবর্তী চারদিন সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park