1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত
সিরাজদিখানে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

মুন্সীগঞ্জ, ২২ জুন ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, মাদক, চায়না দুয়ারী জাল, অবৈধ ভাবে মাটিকাটা, বালু ভরাট, বালুচর বাজার ইজারা নিয়ে সংঘর্ষ, কোলা ইউনিয়নে ইলিয়াস মোল্লার হত্যাকান্ডের বিষয় উঠে আসে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী, উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: আসিফউল্লা, সিরাজদিখান থানার ওসি মো: আলাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সিরাজদিখান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও সচিববৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park