1. admin@weeklyprekkhapot.com : admin :
বিসিআরসি'র ফল উৎসব অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিসিআরসি’র ফল উৎসব অনুষ্ঠিত

।। বাদল চৌধুরী ।।
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭৭ বার পঠিত
বিসিআরসি'র ফল উৎসব অনুষ্ঠিত। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ১৯ জুন ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)র ফল উৎসব অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী আশরাফ আখন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সরকারের একার পক্ষে রক্ষা করা সম্ভব নয়। সকল মানুষকে নিজ প্রয়োজনে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেক মানুষের অন্ততপক্ষে দুটি করে বৃক্ষরোপণ করা উচিত।

ফল উৎসবের উদ্বোধক ছিলেন দেশ বরেণ্য শিক্ষাবিদ একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্ত এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় কি কি করণীয় তা আমাদেরকে ভালোমতো বুঝতে হবে এবং আমাদেরকে সেই কার্যক্রম চালিয়ে যেতে হবে। শেখা ও জানার শেষ নেই তাই সকলকে পরিবেশ রক্ষায় জ্ঞান লাভ করে কাজ করতে হবে।

প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু, বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদদৌললা চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ সুপার মো: নাঈমুল হক, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড’র সভাপতি বাদল চৌধুরী, ই-ক্রয় ডটকম’র ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মোশফেকুল আলম।

বক্তব্যের পর প্রধান অতিথি পরিবেশ বিষয়ক কয়েকটি সংগঠনের ব্যক্তিবর্গকে বৃক্ষ ও সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহেদ আহাম্মদ।

এসময় বিসিআরসি যুগ্ম সম্পাদক মেহেরুন আশরাফসহ বিভিন্ন সাংবাদিক ও পরিবেশ বিষয়ক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে ফরমালিন মুক্ত দেশীয় ফল পরিবেশন করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park