1. admin@weeklyprekkhapot.com : admin :
উদ্দীপ্ত বাংলাদেশের আয়োজনে বাবা দিবসের আলোচনা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

উদ্দীপ্ত বাংলাদেশের আয়োজনে বাবা দিবসের আলোচনা

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত
উদ্দীপ্ত বাংলাদেশের আয়োজনে বাবা দিবসের আলোচনা। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ১৩ জুন ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে উদ্দীপ্ত বাংলাদেশের আয়োজনে শুক্রবার (১২ জুন) রাতে রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মুক্তিযোদ্ধা ড. আবু তারিক।

তিনি বলেন, সকল বাবাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মারগুব মোরশেদ সাবেক তথ্য সচিব ও চেয়ারম্যান বিটিআরসি। সকল সন্তানের উচিত বাবাদের প্রতি খোঁজখবর নেওয়া।

বিশেষ অতিথির বক্তব্যে ‘বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড’র সভাপতি বাদল চৌধুরী বলেন, কোন বাবাই যাতে বৃদ্ধাশ্রমে থাকতে না হয় সেদিকে সকল সন্তানদের খেয়াল রাখা উচিত। বাবা মায়ের পায়ের নিচে সন্তানদের বেহেশত তাই বাবা মায়ের যত্ন নিতে হবে। যাদের বাবা মা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড.জাহিদ আহমেদ চৌধুরী সদস্য টিআইবি, কবি নাহিদ রুকসানা, ফেরদৌস খান আলমগীর চেয়ারম্যান বাগদাদ গ্রুপ।

আলোচক ছিলেন ড. মোহাম্মদ আবুল হোসন অধ্যক্ষ এ বি পি এন স্কুল এন্ড কলেজ উত্তরা ঢাকা।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানী খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান মিন্টু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভাষা সৈনিক রফিকুজ্জামান।

আলোচনা শেষে কবিতা আবৃত্তি করা হয়। এরপর স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৮ জনকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ ও পাঁচজনকে আশা ভোঁসলে অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।

মার্শাল আর্টে বিশেষ অবদানের জন্য কবি কাজী নজরুল ইসলাম ২০২৬ সম্মাননা পেয়েছেন মোহাম্মদ হোসেন মাসুম আহবায়ক জাসাস বিমানবন্দর থানা কমিটি।

গীতিকার হিসেবে বিশেষ অবদানের জন্য আশা ভোঁসলে সম্মাননা পেয়েছেন রশীদ নিউটন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park