1. admin@weeklyprekkhapot.com : admin :
বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত

ঢাকা, ০৯ জুন ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
বাংলা গানকে নিজের অনন্য কণ্ঠমাধুর্য, আবেগঘন পরিবেশনা ও অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে সমৃদ্ধ করা বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে শিল্পকলা একাডেমি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কালজয়ী কণ্ঠ, শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামে আগামী ১২ই জুন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র মূল মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী। পাশাপাশি তার দীর্ঘ সংগীতজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। ‘এমনও তো প্রেম হয়’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’, ‘যেও না সাথী’, ‘চক্ষের নজর এমনি কইরা’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, কিংবা ‘আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার’সহ এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

সংগীতজীবনে পাঁচবার ‘শ্রেষ্ঠ গায়ক’ শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই শিল্পী। এ ছাড়া, ২০০০ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park