1. admin@weeklyprekkhapot.com : admin :
মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত
মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ০৪ জুন ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
সরকারি কর্মসূচির আদলে কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের নামে প্রতারণার অভিযোগে মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিন বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (০৪ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৪নং ধাইনগর ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষ হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ জানান। মানববন্ধনে ভুক্তভোগীর মধ্যে বক্তব্য দেন, মোঃ ফারুক আলী, মোঃ সাইরুল ইসলাম, রানাউল ইসলাম, মোঃ শুকুরুদ্দীন ও মোসাঃ আফিয়া বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচির আদলে বিশেষ কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য পণ্য সরবরাহের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও প্রতিশ্রুত সুবিধা না পাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ভুক্তভোগীরা জানান, প্রতিষ্ঠানের প্রধানে জেসমিনের প্রতিনিধিরা বিভিন্ন ধরনের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তাদের টাকা ফেরত দেওয়া হয়নি। ফলে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।

মানববন্ধন থেকে বক্তারা মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিন ও তার প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সাধারণ মানুষ এ ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। জেসমিন বর্তমানে জেল হাজতে রয়েছেন সে যাতে কোনভাবে জামিন না পায় এ দাবিও জানান ভুক্তভুগিগণ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের আত্মসাৎকৃত অর্থ দ্রুত ফেরত না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে জেসমিনের আত্মসাত করা টাকা ফেরত ও তার শাস্তির দাবিতে এলাকাবাসীর স্বাক্ষরিত আবেদন জমা দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park