1. admin@weeklyprekkhapot.com : admin :
ভেনেজুয়েলায় নতুন নির্বাচনের দাবি বিরোধীদলীয় নেতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভেনেজুয়েলায় নতুন নির্বাচনের দাবি বিরোধীদলীয় নেতার

।। আন্তর্জাতিক ডেস্ক ।।
  • আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬৩ বার পঠিত

ঢাকা, ৩১ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
ভেনেজুয়েলায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নিজেকে প্রকৃত বিজয়ী দাবি করা বিরোধীদলীয় প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া গতকাল শনিবার দেশটিতে নতুন করে নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ তাকেই ওই নির্বাচনের আসল বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বর্তমানে স্পেনে নির্বাসিত ৭৬ বছর বয়সী এই সাবেক কূটনীতিক বিরোধীদলীয় নেতা ও নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচাদোর প্রতিও তার সমর্থন ব্যক্ত করেছেন। তেলসমৃদ্ধ দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মাচাদোও নতুন করে নির্বাচন চাইছেন।

গত জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলায় একটি গণতান্ত্রিক উত্তরণের দাবি জোরালো হচ্ছে। গঞ্জালেজের এই ঘোষণা ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এবং ওয়াশিংটনের ওপর সেই দাবি পূরণে বাড়তি চাপ তৈরি করতে পারে।

মার্কিন বাহিনী বামপন্থী এই একনায়ককে আটক করে মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করতে নিউইয়র্কে নিয়ে যাওয়ার পর থেকে ভেনেজুয়েলা শাসন করছেন তার ডেপুটি ডেলসি রদ্রিগেজ।

২০২৪ সালের যে নির্বাচনকে বিরোধী দল এবং বহু দেশ কারচুপির নির্বাচন বলে প্রত্যাখ্যান করেছিল, সেই একই নির্বাচনে রদ্রিগেজ নির্বাচিত হয়েছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রদ্রিগেজ ক্ষমতায় থাকায় সন্তুষ্ট, কারণ তিনি তাদের দাবি মেনে নিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে গঞ্জালেজ উরুতিয়া বলেন, ‘কয়েক দিন আগে পানামায় মারিয়া কোরিনা মাচাদো এবং ভেনেজুয়েলার গণতান্ত্রিক শক্তিগুলো একটি মাত্র লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছিল; তা হলো ভেনেজুয়েলার স্বাধীনতা। আমরা একই গন্তব্যের দিকে একই রূপরেখায় একসঙ্গে ঐক্যবদ্ধ আছি।’

তিনি আরও বলেন, ‘জনগণের দেওয়া সেই রায়কে প্রকৃত স্বাধীনতা ও সত্যিকারের গণতন্ত্রে রূপ দিতে আমার সাধ্যমতো সবকিছু করার অঙ্গীকার করছি।’

মাচাদো গতকাল শনিবার গঞ্জালেজ উরুতিয়ার প্রশংসা করে তাকে ‘দেশের প্রতি সেবা ও উৎসর্গের এক অনন্য দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লেখেন, ‘আমার প্রিয় এডমান্ডো, যে স্বাধীন ও সমৃদ্ধ ভেনেজুয়েলা ইতোমধ্যেই পুনর্জন্ম নিচ্ছে, তার হৃদয়ে আপনার নাম খোদাই করা আছে।’

গত বৃহস্পতিবার মাচাদো জানান, তিনি রদ্রিগেজের সঙ্গে একটি গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে আলোচনা করতে দৃঢ়প্রতিজ্ঞ। ভেনেজুয়েলায় ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে’ এই আলোচনায় সহায়তা করতে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

২০২৪ সালের ২৮ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোকে অযোগ্য ঘোষণার পর শেষ মুহূর্তে তার পরিবর্তে গঞ্জালেজ উরুতিয়াকে প্রার্থী করা হয়েছিল।

বিরোধী দলগুলোর দাবি, ওই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। তারা গঞ্জালেজ উরুতিয়াকেই বৈধ বিজয়ী মনে করে।

অন্যদিকে, দেশটির নির্বাচনী কাউন্সিল মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও ভোটের বিস্তারিত ফলাফল কখনোই প্রকাশ করেনি।

বর্তমানে নির্বাসিত মাচাদোকে ভেনেজুয়েলা সরকার পলাতক আসামি হিসেবে গণ্য করে। দেশটির বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানানোর অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park