1. admin@weeklyprekkhapot.com : admin :
শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানালেন মন্ত্রী দীপেন দেওয়ান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানালেন মন্ত্রী দীপেন দেওয়ান

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪৯ বার পঠিত
শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানালেন মন্ত্রী দীপেন দেওয়ান। (ছবি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান)

ঢাকা, ২৭ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের মুসলমান ধর্মাবলম্বীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

বুধবার (২৭ মে) এক শুভেচ্ছাবার্তায় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, ঈদ-উল-আযহা ধর্ম, বর্ণ, জাতিসহ সকলের মনে ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রাখার শিক্ষা দেয়। আত্মত্যাগের এই মহৎ শিক্ষা আমাদের মনে চেতনাবোধ, সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্য, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা জোগায়।

শুভেচ্ছাবার্তায় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বিশেষভাবে স্মরণ করেন এবং উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল নাগরিককে সাথে নিয়ে একটি টেকসই, সৌহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়ে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রীর সেই সম্প্রীতির বার্তা ধারণ করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়-সমতলের সকল মানুষকে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদ উদযাপন করার আহ্বান জানাচ্ছি।

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি আরও বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাই নয়; বরং আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় আমাদের। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করাই হোক এবারের ঈদে আমাদের মূল অঙ্গীকার।

সবশেষে, মন্ত্রী দীপেন দেওয়ান দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে, পরিচ্ছন্নতা বজায় রেখে ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য বিনীত আহ্বান জানান। তিনি পবিত্র এই দিনে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park