1. admin@weeklyprekkhapot.com : admin :
শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

।। ফরহাদ হোসেন ।।
  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত
শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ২৩ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শেরে বাংলা এ. কে. ফজলুল হক কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত – একজন অসাম্প্রদায়িক সমাজ সংস্কারক। তাঁর ঐতিহাসিক ভূমিকার কারণেই বাংলার কৃষক সমাজ জমিদারি শোষণ, মহাজনী ঋণের ফাঁদ এবং শিক্ষাবঞ্চনা থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল।

রোববার (২৪ মে) রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরে বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, তাঁর পারিবারিক ও রাজনৈতিক চেতনার সঙ্গে শেরে বাংলার নাম ও আদর্শ গভীরভাবে জড়িয়ে আছে। তথ্যমন্ত্রীর দাদা ছিলেন উত্তর বরিশালের কৃষক-প্রজা পার্টির সাধারণ সম্পাদক এবং শেরে বাংলার ঘনিষ্ঠ সহচর। ছোটোবেলা থেকেই শেরে বাংলার আদর্শ ও কর্মময় জীবনের গল্প শুনে তিনি রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়েছেন।

তিনি বলেন, ১৯৩৭ সালের নির্বাচনের মাধ্যমে অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শেরে বাংলা আবির্ভূত হন এবং ১৯৪০ সালের লাহোর প্রস্তাব উপস্থাপনের মধ্য দিয়ে তিনি উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে অনন্য স্থান অধিকার করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সময়ে শেরে বাংলার রাজনৈতিক উত্তরাধিকার সরাসরি দৃশ্যমান না থাকলেও তাঁর সমাজ সংস্কারমূলক দর্শন আজও প্রাসঙ্গিক।

তিনি শেরে বাংলা ফাউন্ডেশনকে শুধু দান-অনুদানমূলক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থেকে আরো বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার জন্য পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। তিনি ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে নিজেকে সম্পৃক্ত রাখার আগ্রহ প্রকাশ করেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে শেরে বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ ও সভাপতি মো: আবু হানিফসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রামিসা হত্যা জাতির জন্য ‘জাতীয় ব্যথা ও জাতীয় লজ্জা’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনাকে ‘জাতীয় ব্যথা ও জাতীয় লজ্জা’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি আজ সকালে শেরে বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, রামিসাসহ এ ধরনের নৃশংস ঘটনাগুলো অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। তিনি বলেন, পুরো জাতি এ ঘটনায় শোকাহত এবং ক্ষুব্ধ। জাতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা, সহানুভূতি ও শোক প্রকাশ করেছেন।

মন্ত্রী বলেন, দেশের প্রচলিত আইনের আওতায় দ্রুততম সময়ে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

এ সময় তথ্যমন্ত্রী গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, এ ধরনের ঘটনায় জনগণের মধ্যে যে ক্ষোভ ও সচেতনতা সৃষ্টি হয়েছে, তা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ফল। তিনি বলেন, সাংবাদিকদের তৈরি জনমতের ভিত্তিতেই সরকার আরও কার্যকর আইন ও ব্যবস্থা গ্রহণ করতে পারবে, যাতে সমাজ থেকে এ ধরনের ঘৃণ্য অপরাধ নির্মূল করা সম্ভব হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park