1. admin@weeklyprekkhapot.com : admin :
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

।। পাভেল ইসলাম মিমুল ।।
  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

রাজশাহী, ২৩ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
সাংবাদিকদের কণ্ঠরোধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ এবং শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে শনিবার (২৩ মে) সকাল ১১টায় রাজশাহী নগরীর জিরোপয়েন্টে রাজশাহী প্রেস ক্লাবের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ও ভাষা সৈনিক পুত্র সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী এডিটর ফোরামের সভাপতি লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান, রাজশাহী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু, সদস্য ও এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, মোহনপুর প্রেস ক্লাব এর সভাপতি রুবেল সরকার, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউল রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুশুম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি,রাজশাহী মহানগর জাসাসের সদস্য সচিব সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক সাঈদ হাসান এবং দপ্তর সম্পাদক সৈকত পারভেজ।

রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন বলেন, রাজশাহী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ নুরে ইসলাম মিলন, পাঠাগার সম্পাদক মোঃ সুরুজ আলী, ফটো সাংবাদিক মিশাল মন্ডল এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাঈদ আলী ও ইব্রাহিমের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মিথ্যা মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে মিথ্যা মামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ঈদুল আজহার এক সপ্তাহ পর আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে সাংবাদিক নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। সম্পাদক পরিষদের তথ্যমতে, বিভিন্ন হত্যা মামলাসহ নানা মামলায় ২৮২ জন সাংবাদিককে আসামি করা হয়েছে, যার মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি। গত ১৫ বছরে ৬১ জন সাংবাদিক নিহত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন ৩ হাজার ৫৮৮ জন সাংবাদিক। সাংবাদিক নির্যাতনের অন্যতম কারণ হচ্ছে গণতন্ত্রহীনতা, ভিন্নমত দমন, ক্ষমতা পাকাপোক্ত করার অপচেষ্টা, বিচারহীনতা, পেশাগত অবক্ষয় এবং কতিপয় সুবিধাবাদী সাংবাদিকের চামচামি সংস্কৃতি।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী সম্পাদক পরিষদ, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির বিভিন্ন উপজেলা ও মহানগর নেতৃবৃন্দ, অনলাইন সাংবাদিক ফোরাম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা পরিষদসহ রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতৃবৃন্দও।

বক্তারা বলেন, শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ড দেশের মানবিক মূল্যবোধকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বলেন, রামিসাসহ শিশু হত্যার ঘটনাগুলোর বিচার দেশের মানুষ এখন গভীরভাবে প্রত্যাশা করছে। দ্রুত বিচার সম্পন্ন হলে মানুষের আইনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।

বক্তারা অভিযোগ করে বলেন, সারাদেশের ন্যায় রাজশাহীতেও প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, হামলা ও হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। কিছু অসাংবাদিক ব্যক্তি ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাংবাদিক পরিচয় ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে।

তারা রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ নুরে ইসলাম মিলন, পাঠাগার সম্পাদক মোঃ সুরুজ আলী, ফটো সাংবাদিক মিশাল মন্ডল এবং বিএনপির দুই নেতার বিরুদ্ধে দায়ের করা কথিত অস্ত্র ও চাঁদাবাজির মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই পরিকল্পিতভাবে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের জড়িয়ে এ ধরনের মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ।

বক্তারা আরও বলেন, সত্য প্রকাশে বাধা দিতেই সাংবাদিকদের ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হচ্ছে। কিন্তু মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবে না। সাংবাদিক সমাজ অতীতেও সত্য ও ন্যায়ের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে।

মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যথাযথ তদন্ত ও গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির মতো গুরুতর মামলা গ্রহণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। পুলিশকে জনগণের আস্থা অর্জনের জন্য স্বচ্ছ, নিরপেক্ষ ও জনবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে। অন্যথায় রাজশাহীর সাংবাদিক সমাজ, সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন থেকে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রেস ক্লাব এর যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন, দসাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আজম অপু, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বর্তমান পত্রিকার ব্যুরো প্রধান মোঃ পাভেল ইসলাম মিমুল, রাজশাহী প্রেস ক্লাব এর পাঠাগার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলী, সহ-দপ্তর সম্পাদক মোঃ তাইরান আবাবিল হাসান, জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের ব্যুরো প্রধান রাজিব আলী রাতুল, মহানগর সাধারণ সম্পাদক আরবিএস পাভেল, রাজশাহী জেলা সভাপতি আসাদুজ্জামান আসাদ, বাঘা উপজেলা সভাপতি সাজ্জাদ মাহামুদ সুইট, সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথ, সাংস্কৃতিক কর্মী অলিউর রহমান বাবু, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আজিবার রহমান, জাতীয় দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, দৈনিক গণমুক্তির ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল, দৈনিক আজকের দর্পণের ব্যুরো প্রধান শফিকুল আলম ইমন, দৈনিক এই বাংলার ব্যুরো প্রধান জসিম উদ্দিন, জেলা প্রতিনিধি গোলাম রসুন রওনকসহননানা গনমাধ্যমের সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় মানববন্ধনে রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park