1. admin@weeklyprekkhapot.com : admin :
গোদাগাড়ীতে সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গোদাগাড়ীতে সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

।। রাজশাহী প্রতিনিধি ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত
গোদাগাড়ীতে সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

গোদাগাড়ী (রাজশাহী), ১৯ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে করণীয় নির্ধারণে রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও)-এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় গোদাগাড়ী সরকারি বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন, গোদাগাড়ী উপজেলা। ‘এনগেজ (ENGAGE)’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত অবক্ষয়, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তানিয়া ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর রুহুল আমিন ও ফিল্ড ফ্যাসিলিটেটর রোকসানা খাতুন। এছাড়াও উপজেলা সুশীল সমাজ সংগঠনের সদস্য, স্থানীয় প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park