1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে ভাগ্নিকে ধর্ষন করে হত্যার অভিযোগে মামা আটক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানে ভাগ্নিকে ধর্ষন করে হত্যার অভিযোগে মামা আটক

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত
সিরাজদীখানে ভাগ্নিকে ধর্ষন করে হত্যার অভিযোগে মামা আটক । (ছবি : প্রেক্ষাপট ডটকম)

মুন্সীগঞ্জ, ১৬ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া গ্রামে ১০ বছরের এক শিশুকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সৎ মামা রাজা মিয়া(৩৫) বিরুদ্ধে।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে রাজা মিয়াকে আটক করেছে সিরাজদীখান থানা পুলিশ।

শনিবার (১৬ মে) বিকাল ৩ টার দিকে নিজ ঘরের খাটের উপর নিহত শিশুটির মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। বিকাল ৪ টায় ওই শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনার জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করে পুলিশ।

নিহত শিশুটি ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, রাজা মিয়া খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের পুত্র। প্রায় ৬ বছর
ধরে রাজা মিয়া নিহত শিশুটির পরিবারের সঙ্গে বসবাস করতেন।

সিরাজদীখান থানার উপ-পরিদর্শক মো. শাহ আলী ও বালুচর ইউনিয়নের ১,২,৩ নং ওয়র্ডের মহিলা সদস্য সালেহা বেগম জানান, নিহত শিশুটিকে ধর্ষনের পর হত্যার আলামত পাওয়া গেছে।

এ ঘটনায় পরিবারের সদস্যদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা রাজা মিয়ার শাস্তির দাবি করেন।

সিরাজদীখান থানার ওসি আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park