1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে গরু চুরির দায়ে যুবলীগ নেতা গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে গরু চুরির দায়ে যুবলীগ নেতা গ্রেফতার

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯৬ বার পঠিত
সিরাজদিখানে গরু চুরির দায়ে যুবলীগ নেতা গ্রেফতার। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

মুন্সীগঞ্জ, ১০ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মুন্সীগঞ্জের সিরাজদীখানে গরু চুরির ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা সোহেল ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৯ মে) রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সোহেল কেয়াইন (৩৭) ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে এবং অপর আসামি কসাই মকবুল (৩৫) বাসাইল এলাকার মৃত মোকলেস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই গরু জবাই করে মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। এ সময় কসাইয়ের ফ্রিজ থেকে জবাইকৃত গরুর চারটি পা উদ্ধার করা হয়। এছাড়া গরু বিক্রির নগদ ৫ হাজার ৬৭৫ টাকা জব্দ করা হয়েছে।

জানা যায়, গত ০৬ মে দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোরামারা গ্রামে শুসংকর মন্ডলের একটি লাল রঙের ষাঁড় গরু চুরি হয়। বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির সামনে থেকে কৌশলে গরুটি নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় প্রাপ্ত সিসিটিভি ফুটেজে সোহেলসহ আরও কয়েকজনকে গরু চুরি করে নিয়ে যেতে দেখা যায়।

সিসিটিভি ফুটেজসহ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে পুলিশ অভিযানে নেমে মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানের সময় হাজীগাঁও এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে সোহেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই গরু বিক্রির টাকা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, ভুক্তভোগী শুসংকর মন্ডলের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park