1. admin@weeklyprekkhapot.com : admin :
তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন জব্দ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন জব্দ

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৮ বার পঠিত
তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোন জব্দ। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ০৭ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ০৭টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।
​
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (০৭ মে) ভোর আনুমানিক ৩টায় তেলকুপি বিওপি’র নায়েক মোঃ আব্দুল বারী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার ১৭৯/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অবস্থান নেয়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন ০৭টি বিভিন্ন মডেলের ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম (এসজিপি, বিএফএমপিএসবি) বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময়ই তৎপর। আটককৃত মোবাইল ফোনগুলো কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park