মোঃ হাবিবুর রহমান:
মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ মহিউদ্দিন আহমেদের সাথে সিরাজদিখান প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) দুপুর ১:৩০ মিনিটের দিকে সিরাজদিখান বাজারের চোকদার সুপার মার্কেটে মহিউদ্দিন আহমেদের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়।
এসময় নবনির্বাচিত সাংসদকে সিরাজদিখান প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সিরাজদিখান প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, ইমতিয়াজ উদ্দিন বাবুল, সহ-সভাপতি সালাহউদ্দিন সালমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর ও প্রচার সম্পাদক আজিম হাওলাদার, ক্রীড়া ও লাইব্রেরি বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, সিনিয়ার সদস্য হাবিবুর রহমান, মিজানুর রহমান, ইসমাইল খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক প্রমুখ।